বিট পুলিশিং ও উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন ওসি মোঃ সফিকুল ইসলাম খান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃসেলিম সাজ্জাদ 
স্টাফ রিপোর্টার,মায়মনসিংহ জেলা



ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান সমাজ থেকে অপরাধ নির্মূলের লক্ষ্যে নিয়মিত বিট পুলিশিং ও উঠান বৈঠক করে চলেছেন। এর মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছেন তিনি।

আজ সোমবার (২১ এপ্রিল) রাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে একটি জনসচেতনতামূলক বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মাদক, জুয়া, চুরি, ছিনতাই, জঙ্গিবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে জনগণকে সচেতন করাই এ বৈঠকের মূল লক্ষ্য।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ সফিকুল ইসলাম খান। তিনি বলেন, “সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করলেই অপরাধ কমে আসবে। পুলিশ একা কিছু করতে পারবে না, জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) সজিব, বিট ইনচার্জ মোঃ মাসুদ জামেলী, সহকারী বিট ইনচার্জ মোঃ কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি পারস্পরিক সহযোগিতাও বাড়ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ