খুলনায় ব্যবসায়ীকে জবাই করে হত্যা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
হরিণটানা থানা এলাকার জলমা ইউনিয়নের এক নং ওয়ার্ড রাজ বাঁধ দক্ষিণ পাড়ার দেবাশীষের পোল্ডার নামক স্থানে বাবলু দত্ত (৫০) নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা, বৃহস্পতিবার ১০,টার দিকে এ ঘটনা ঘটে,
পুলিশ ও এলাকাবাসী জানান, অমূল্য দত্তের পুত্র বাবলু দত্ত কৈয়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিল, এ সময় কে বা কারা রাজবাঁধ দক্ষিণপাড়া দেবারশীষের পোল্ডারের ভেতরে জবাই করে ফেলে রেখে যায়, এ সময় পাশের রাস্তায় তার মোটরসাইকেল ফেলা ছিল, স্থানীয়রা মোটরসাইকেল দেখে চিনতে পারে, পরে তারা বাবুলকে খুঁজতে শুরু করে এবং পাশের মেহগনি বাগানের ভিতরে তার মরদেহ দেখতে পেয়ে হরিণটানা থানায় খবর দেয়,
হরিণটানা থানার অফিসার্স ইনচার্জ খাইরুল বাশার জানান, নিহত বাবলু দত্তকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।
আপনার মতামত লিখুন :