নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলাঃ
নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আনোয়ার হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহ্ ওয়ারেস আলী মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এ. কে. এম. এনায়েত উল্লাহ কালাম, আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং জনাব মোতাহার হোসেন তালুকদার, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এনামুল কাদির এবং ১ম যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন।
সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
মমতাজুল হাসান (সোহেল)
বিগত আমলে বার বার কারা নির্যাতিত
সদস্য, আহ্বায়ক কমিটি
নান্দাইল উপজেলা বিএনপি
আপনার মতামত লিখুন :