দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় এনসিপি যশোরে আহত-শহীদ পরিবারদের সঙ্গে মতবিনিময়


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মালিকুজ্জামান কাকা
যশোর প্রতিনিধিঃ



বাংলাদেশ গড়তে জুলাই পদযাত্রা’য় যশোরে অনুষ্ঠিত হয়েছে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা।
শুক্রবার (১১ জুলাই) পদযাত্রার একাদশ দিনে, বেলা সাড়ে ১১টায় যশোর শহরের রেলরোডস্থ হোটেল ওরিয়নে এই সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারী আহত ব্যক্তিরা অভিযোগ করেন, আন্দোলনের এক বছর পার হয়ে গেলেও এখনো তারা সরকারি বা দলীয় কোনো স্বীকৃতি, চিকিৎসা, পুনর্বাসন কিংবা প্রতিশ্রুত ‘জুলাই সনদ’ পাননি। কেন এই দেরি তা বোধগম্য নয়।
আহতদের আরো অভিযোগ, একটি নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো হলেও দলের শীর্ষ নেতারা সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এতে তারা ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছেন।
জাতীয় নির্বাচন আসন্ন। এই নির্বাচন কে সামনে রেখে আহতরা জোর দাবি জানান, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।
সভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহতদের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তারা জানান, জনগণকে সঙ্গে নিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আন্দোলন আরও শক্তিশালী করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ