বেনাপোল আইসিপি চেকপোস্টে বিজিবির অভিযান: লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও মালামাল জব্দ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:

যশোর সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স, শাড়ি ও খাদ্যসামগ্রী জব্দ করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শুক্রবার (১৯ জুন) বেনাপোল আইসিপি চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫৬ হাজার ৯০০ টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় ভারত থেকে অবৈধ পথে আনা চোরাচালানি মালামালসহ বিজিবি টহল দল ১ কেজি ফুচকা, ১ কেজি কিসমিস, ২ প্যাকেট চকলেট, ৯টি ভারতীয় শাড়ি এবং ২৮৪ পিস বিভিন্ন প্রকার উন্নতমানের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করতে সক্ষম হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্তে মাদক ও চোরাচালান চক্রকে নির্মূল করতে বিজিবি দীর্ঘমেয়াদী বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে।

​তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের অর্থনৈতিক ক্ষতিসাধনকারী এই চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর ও নিয়মিত আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ