সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে চার্জসিট অনুমোদন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনাঃ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে পদোন্নতি প্রদানের অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) একইসঙ্গে শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় সংস্থাটি, গতকাল রোববার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, মহাপরিচালক মোঃ আক্তার হোসেন, তিনি জানান, দুর্নীতি মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও শ্রম অধিদপ্তরের পরিচালকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন।
শিগগিরি তা আদালতে দাখিল করা হবে, এর আগে গত ৫ ফেব্রুয়ারি পদোন্নতি প্রদানে অনিয়মের অভিযোগে মামলা দায়ের করে দুদক, মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তার উপর অর্পিত দায়িত্ব যথা ভাবে পালন না করে পারস্পরিক জোগসাজেসে ক্ষমতার অপব্যবহার করেন, তিনি শ্রম অধিদপ্তরের উপ পরিচালক থেকে পরিচালক পদের পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ডিপিসির সুপারিশের বাইরে ১৬ নম্বর ক্রমিকে ঢাকা মিজানুর রহমানকে পদোন্নতি দিয়েছেন, অপরদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক থেকে উপ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপারিশ করা যোগ্য প্রার্থী জোবেদা খাতুন কে বাদ দিয়ে ক্ষমতার অপব্যবহার করে গ্রেডেশন তালিকার ৪৮ নম্বর ক্রমিকে ঢাকা আব্দুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দিয়েছেন।
যুক্তরাজ্য হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ বিক্রি ঠেকবে দুদক দুর্নীতির তদন্ত চলাকালেই যুক্তরাজ্য সম্পদ বিক্রির চেষ্টা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটি বলেছে, জব্দের আদেশ কার্যকর হওয়ার আগেই যারা সম্পদ বিক্রি চেষ্টা করেছেন, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে সেই বিক্রি ঠেকাতে উদ্যোগ নেয়া হবে, ২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের মন্ত্রী এমপি, সুবিধাভোগী ব্যবসায়ী সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক, মামলার পাশাপাশি দেশে-বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দ করতে নানা পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি, এমন সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান গত শনিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে, গার্ডিয়ান ও দুর্নীতির বিরোধী আন্তর্জাতিক তদন্ত সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে, দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলেছে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্য তাদের মালিকানাধীন সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তর করছেন দেশটির জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্যমতে, গতবছর সম্পদ বিক্রির অন্তত ২০ আবেদন জমা পড়েছে।
ছাত্র জনতা আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্য তাদের মালিকানাধীন সম্পত্তি লেনদেন করছেন বলে ধারণা করা হচ্ছে, বাংলাদেশে ওই ব্যক্তিদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে, তখন যুক্তরাজ্য তাদের সম্পদ বিক্রি, বন্ধ কিংবা হস্তান্তর করা হচ্ছে বৃটেনের জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য কেবল গত এক বছর বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ লেনদেনের অন্তত ২০টি আবেদন জমা পড়েছে এ বিষয়ে বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন, সুনির্দিষ্ট ভাবে তথ্য পেলে ওইসব সম্পদ বিক্রি বন্ধের উদ্যোগ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :