শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের দ্রুত ও দক্ষ অভিযানে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে খেজুরিছড়া র‌্যানার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফুসকুড়ি বিমানঘাটির সামনে পৌঁছালে শাকির মিয়া (২৬), পিতা সামছু মিয়া, সাং-শংকরসেনা, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার—প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অপহরণের পরপরই মাননীয় পুলিশ সুপার মৌলভীবাজারের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে ১ নভেম্বর রাতের অভিযানে এসআই (নিরস্ত্র) শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ থানাধীন বনগাঁও এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং মূল আসামি শাকির মিয়াকে গ্রেফতার করেন।

এ ঘটনায় ভিকটিমের পিতা পুরুষতম তাঁতী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা (নং-২, তারিখ-০১ নভেম্বর ২০২৫) দায়ের করেছেন।

গ্রেফতারকৃত আসামিকে শনিবার (১ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।



সৈয়দ শিহাব উদ্দিন মিজান, 
সিলেট বিভাগীয় প্রধান:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ