দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদ,মালিকদের হামলা।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:



পটুয়াখালী জেলার  দুমকি উপজেলায় ‘ফেমাস ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা উচ্ছেদের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। আবাসিক ও আবাদি জমির পাশে বৈধ কাগজপত্র (লাইসেন্স) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন গড়ে ওঠা ইটভাটাটিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ করতে যায়। এ সময় মালিকপক্ষ  কাইউম, আকবর, আবু বকর, সহ কয়েক জন, তাদের ওপর হামলা চালায়।

মালিকপক্ষের দাবি, কোনো নোটিশ না দিয়ে প্রশাসন তাদের ইটভাটা ভাঙতে শুরু করে।


এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আখতার নিলয় বলেন, অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।।#


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ