দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ সুনামগঞ্জসহ ১০ জেলায় চালু হলো আধুনিক আইসিইউ সেবা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জ সহ দেশের ১০টি জেলা সদর হাসপাতালের চিকিৎসা সেবার ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন হলো, দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ করে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইআরপিপি প্রকল্পের আওতায় এই আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আইসিইউ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বাকি ৯টি হাসপাতাল এই উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি উদ্বোধন করেন।

যেসব ​হাসপাতালে  আইসিইউ সেবা চালু হয়েছে সেগুলো হচ্ছে। সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল। টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল।

​চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল।
​নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল।মাদারীপুর জেলা হাসপাতাল।
​বাগেরহাট জেলা হাসপাতাল।

​স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবনির্মিত এই আইসিইউ ইউনিটগুলোতে আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি আইসিইউতে অত্যন্ত প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করা হয়েছে, শুধু যন্ত্রপাতিই নয়, আইসিইউগুলো সার্বক্ষণিক সচল ও রোগীবান্ধব রাখতে প্রয়োজনীয় দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে স্থানীয় পর্যায়েই শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা উন্নতমানের জরুরি চিকিৎসাসেবা পাবেন।

​দূর হবে রাজধানীমুখী হওয়ার ভোগান্তি,
​সুনামগঞ্জ সহ প্রান্তিক জেলাগুলোর সাধারণ মানুষকে এতদিন সামান্য আইসিইউ সেবার জন্য সিলেট কিংবা ঢাকার মতো বড় শহরের দিকে চেয়ে থাকতে হতো। পথে যাতায়াতের সময় ও অতিরিক্ত খরচের কারণে অনেক সময় সংকটাপন্ন রোগীর জীবনহানিও ঘটতো।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, জেলা পর্যায়ে এই আইসিইউগুলো পুরোদমে চালু হওয়ার ফলে জটিল রোগীদের উন্নত ক্রিটিক্যাল কেয়ার সেবার জন্য আর রাজধানী বা বড় শহরের দিকে ছুটতে হবে না। স্থানীয় পর্যায়েই এখন থেকে স্বল্প খরচে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

​সুনামগঞ্জ সদর হাসপাতালে এই আইসিইউ সেবা চালু হওয়ায় স্বস্তি নেমে এসেছে স্থানীয় সাধারণ মানুষের মাঝে। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় চিকিৎসা খাতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ