পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মোল্লাহাটে মধুমতি ১০০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্রের মানবিক সহায়তা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
কবির আহমেদ
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গত ০৩ জুন, ২০২৫ ইং রোজ মঙ্গলবার দুপুরে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে মোল্লাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোম্পানির CSR কার্যক্রমের আওতায় মোল্লাহাট উপজেলার দরিদ্র ও অসহায় ২০০ পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে কোম্পানির CSR ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত খাদ্য সামগ্রী চাল, ডাল, লবণ, সয়াবিন তেল, চিনি, গুড়া দুধ, সেমাই ইত্যাদি বরাদ্দ ছিল।
মোল্লাহাট উপজেলার গৃহহীন, কর্মহীন, স্বামী পরিত্যাক্তা অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে মোট ৩ লক্ষ ২০ হাজার টাকা মূল্যমানের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদ-উল-আযহায় কিছু দরিদ্র পরিবারে একটু হলেও যেন কষ্ট লাঘব হয় সেই প্রয়াসেই এই ত্রাণ কার্যক্রম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ হাসিবুল হাসান মহোদয়ের নির্দেশনা মোতাবেক সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হরেকৃষ্ণ অধিকারী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সিকদার জামাল উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মোঃ নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব ইন্দ্রজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক মিয়া পারভেজ আলম,সাংবাদিক কবির আহম্মেদ সাংবাদিক শরিফুল ইসলাম সহকারী প্রকৌশলী জনাব মোঃ ফয়সাল হোসেন, সহকারী প্রকৌশলী জনাব কে. এম. মহিউদ্দিন আবীর, সহকারী ব্যবস্থাপক জনাব সাইফুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :