ঝিকরগাছায় আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :



প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুর পূর্বে  উপজেলা পরিষদ একটি যুবকর‍্যালি অনুষ্ঠিত হয়ে ঝিকরগাছা বাজার এর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো : তোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা কৃষি কর্মকর্তা মো: জাঙ্গগীর আলম। প্রধান অতিথি তার বক্তব্যে যু্বকদের উদ্দেশ্য বলেন, সকল যুবকদের কর্মের প্রতি নিজেদের অগ্রসর হওয়ার আহ্বান জানান। 

 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো : আবিদুর রহমান।  এ ছাড়া অনুষ্ঠানে ছাত্রপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ উপজেলা দপ্তর এর বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে যুব দিবসে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয় ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ