বর্ণাঢ্য আয়োজনে বামনায় বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃমাহমুদুউল্লাহ্ রিয়াদ 
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ



১লা সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকায় রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপি'র যাত্রা শুরু করেন।

দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে বিএনপি। গত বছরের ৫ ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ ফিরে পায় দলটি। র‍্যালি ও সমাবেশসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বরগুনার বামনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার  (০৩ সেপ্টেম্বর)  বিকাল ৪ ঘটিকায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে   একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গোলচত্বরে  সৃতিসৌধ পাধদেশে এসে সমাবেশে মিলিতো হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র নির্বাহী কমিটির  ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী  আলহাজ্ব নূরুল ইসলাম মণি, বিশেষ অতিথি হিসেবে এসময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সিঃ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃসালাউদ্দীন হাওলাদার, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ইসা খন্দকার,মোঃ ইকবাল কৌরাইশি বাবু , কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ খান মোঃ জহিরুল ইসলাম,   উপজেলা বি এন পি'র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মশিউর রহমান হাসিব জমাদ্দার, উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ন আহবায়ক মো জাহাঙ্গীর হোসেন ,উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও বিশিষ্ট ব্যাবসায়ি মোঃইউনুস কামাল,জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম শরীফ, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রাশেদ খান মামুন,১নং বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম সোয়েব, উপজেলা যুবদলের আহবায়ক দিপু সিকদার,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম শিমুল, উপজেলা বিএনপির যুগ্ন  আহবায়ক হাফিজুর রহমান হাফিজ,উপজেলা যুবদলের যুগ্ন আহবায় রায়হান নাজির ধলু, স্বেচ্ছাসেবক দলের মোঃমাহমুদুল হাসান রিয়াদ ,উপজেলা ছাত্রদলের নাসির জমাদ্দার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সজিব হোসেন মুন্না,উপস্হিত ছিলেন ২ নং বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোঃ আল আমিন হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি বলেন, সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটি যাতে কোনভাবেই বাধাগ্রস্ত না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশে একটি জাতীয় সরকার গঠন করা হবে। জাতীয় সরকারে সব দলের অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ