সকল সদস্য ও থানা দায়িত্বশীলদের সম্মানে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সকল সদস্য ও থানা দায়িত্বশীলদের সম্মানে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
_____________________________
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সকল সদস্য ও থানা দায়িত্বশীলদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলার মুন্সিপাড়ায় অবস্থিত আল আমিন ট্রাস্ট-এর কাজী শামসুর রহমান মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ নুরুন্নবী।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক মোঃ আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মুজাহিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকার মহসিন আলম, শামসুর রহমানসহ শহর ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুর রহিম বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের শ্রেষ্ঠ সময়।” তিনি সংগঠনের সদস্যদের নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, একজন কর্মীকে ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার পরিচয় দিতে হবে।
ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আব্দুর রাজজাক : সাতক্ষীরা
আপনার মতামত লিখুন :