শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থী সৌরভের বিশ্বমঞ্চে দৌড়ে সাফল্য
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থী সৌরভের বিশ্বমঞ্চে দৌড়ে সাফল্য
_____________________________________
শেরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং শেরপুর সদর উপজেলার হাওড়া সাপমারী (খান বাড়ি) এলাকার ছেলে, অ্যাথলেট সৌরভ খান আন্তর্জাতিক অঙ্গনে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
ডিজিটাল এই প্রতিযোগিতায় বিশ্বের ১৩২টি দেশের ৫১০ জন পেশাদার ও অপেশাদার দৌড়বিদ অংশ নেন। তাদের সঙ্গে একই সময়ে ভার্চুয়াল প্রতিযোগিতায় অংশ নিয়ে সৌরভ মাত্র ২১ মিনিট ৩৭ সেকেন্ডে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে গ্লোবাল লিডারবোর্ডে ওভারঅল ৪০তম এবং তার বয়সভিত্তিক ক্যাটাগরিতে ১১তম স্থান অর্জন করেন।
বিভাগীয় পর্যায়ে ১৫০০ মিটার ও ৪x১০০ মিটার রিলে চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যেই নিজের যোগ্যতা প্রমাণ করা এই কলেজ শিক্ষার্থী এবার আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্মেও নিজের দক্ষতার স্বাক্ষর রাখলেন। প্রযুক্তির সহায়তায় বিশ্বের সেরা দৌড়বিদদের সঙ্গে প্রতিযোগিতা করে শীর্ষ ৪০-এ জায়গা করে নেওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন।
সৌরভের এই সাফল্য প্রমাণ করে—অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের তরুণরা নিজেদের অবস্থান তৈরি করতে পারে।
মোঃ মামুন হোসেন
নালিতা বাড়ি প্রতিনিধি
আপনার মতামত লিখুন :