সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইনকে অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইনকে অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা
_______________________________
কক্সবাজার সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইনকে বিনা অপরাধে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক ও সচেতন মহল।
বক্তারা বলেন, নুরুল হোসাইন দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষায় কাজ করে আসছেন। অন্যায়, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা স্থানীয়ভাবে সুপরিচিত। এমন একজন দায়িত্বশীল সাংবাদিককে কোনো সুস্পষ্ট অভিযোগ ও গ্রহণযোগ্য ব্যাখ্যা ছাড়া গ্রেফতার করা মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
তারা আরও বলেন, সত্য প্রকাশ করাই যদি অপরাধ হয়ে দাঁড়ায়, তবে দেশ ও সমাজের জন্য তা ভয়াবহ সংকেত। একজন সাংবাদিককে এভাবে হয়রানি করলে গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি তৈরি হয়, যা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী।
অবিলম্বে সিনিয়র সাংবাদিক নুরুল হোসাইনের নিঃশর্ত মুক্তি, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। পাশাপাশি প্রশাসনকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বিশেষ প্রতিনিধি
কামরুল ইসলাম
কক্সবাজার / টেকনাফ
আপনার মতামত লিখুন :