এ.পি কোচিং সেন্টারের এইচ.এস.সি এর ফলাফলে আইসিটি বিষয়ে ৯৫% পাস
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার এ.পি কোচিং সেন্টারের এইচ.এস.সি আইসিটি - ২০২৬ ব্যাচের সকল পরীক্ষার্থী আইসিটি বিষয়ে ৯৫% পাস করেছে। ৩১ অক্টোবর (শনিবার) যশোর বোর্ডের রেজাল্টে এ ফলাফল জানা গেছে।
কোচিং সেন্টারের পরিচালক শ্রী আনন্দপাল বলেন, এ প্রতিষ্ঠানটি গত কয়েক বছরে এসএসসি পরীক্ষায় সাধারণ গণিত ও এইচ.এস.সি আইসিটি বিষয়ে ভালো রেজাল্ট করে আসছে। এ,পি কোচিং সেন্টার বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট এর একমাত্র লক্ষ্য। তিনি আরো জানান, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সেরা সাফল্য অর্জন করায় এলাকাবাসী ও অভিভাবকগণ প্রতিষ্ঠানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
অত্র এলাকার কয়েকটি স্কুল কলেজ এর ছাত্র -ছাত্রী এখানে পড়াশোনা করেন এবং ভালো ফলাফল অর্জন করে।। এরই ধারাবাহিকতায় দক্ষতার সঙ্গে এ.পি কোচিং সেন্টার এগিয়ে যাচ্ছে। কোচিং সেন্টারটি শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের শুড়া পালবাড়ি এলাকায় অবস্থিত।
আপনার মতামত লিখুন :