নানা আয়োজনে কালিহাতীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নানা আয়োজনে কালিহাতীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
__________________________________
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে
বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকাল সাড়ে ৯টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে বাদ জোহর মসজিদ ও মন্দিরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভবঘুরে ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি
আপনার মতামত লিখুন :