ঝিকরগাছার পানিসারা গ্রামের একটি পরিবারের সকলকে অজ্ঞান করে মালামাল লুট
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের একটি বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা আমি স্ত্রী ও কন্যা সহ একই পরিবারের তিনজনকে অজ্ঞান করে সহায় সম্পদ লুট করে নিয়ে গেছে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
অজ্ঞান পার্টির শিকার ব্যক্তিরা হলেন, উপজেলার পানিসারা গ্রামের শাহানুর রহমান(৫০) তার স্ত্রী জেসমিন খাতুন (৪০) ও পুত্র সামী(১৪)।
স্বজনরা জানিয়েছেন, এদিন রাত ১২ টার দিকে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা কৌশলে চেতনা নাশক দ্রব্য গিয়ে তাদের অজ্ঞান করে ফেলে। পরে বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র ও টাকা পয়সা সহ কয়েক লাখ টাকার মালামাৱ লুট করে নিয়ে যায়। সকালে পাশে বাড়ির অন্যান্য লোকজন বুঝতে পেরে তাদের উদ্ধার করার পর চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয় বৃহস্পতিবার দুপুরে জানতে চাইলে ঝিকরগাছা থানা পুলিশকে কেউ অবগত করেননি বলে অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান মুঠোফোন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :