টয়লেট নির্মাণে"পরিবেশ চরমভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে"ব্যবস্থা নেয়া জরুরী।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
এম মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার সাতক্ষীরাঃ
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পল্লীতে প্রযুক্তি উন্নত হলেও নানান সংস্করণ চললেও এখনো ট্যাংকি বিহীন, চলাচলের পথের পাশে বাথরুম নির্মাণ করে এলাকাবাসীর চলাচলে চরম ব্যাঘাত সৃষ্টি করছে,শফিকুল ঢালী সহ কয়েকজন এ মর্মে অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগে প্রকাশ,কয়েক যুগ পূর্বে মরহুম আহমদ উদ্দিন ঢালির নিকট হতে মরহুম কাওসার মোল্লা সহ টুংগীপাড়া মহল্লা বাসী সম্মিলিতভাবে পাঁচ কাটা। আরে চারহাত বিশিষ্ট লম্বা পথের নিমিত্তে জায়গাটি ক্রয় করা হয়।
পাশেই ঢালী বাড়ি পথের অন্যপাশে, কয়েকজন জায়গা কিনে অনেকে বাড়ি করেছেন,অনেকে করবার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু উভয় পক্ষের কারণে, রাস্তাটির চরম বেহাল দশা।তার মধ্যে ছবিটিতে দৃশ্যমান রাস্তার গায়ে বাথরুম। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে কয়েকজন ব্যক্তির ষড়যন্ত্রে উক্ত জনগণের একমাত্র চলাচলের পথটি,বাচ্চাদের স্কুলে যাওয়ার রাস্তাটি সংস্কার করার জন্য জনাব ইউ এন ও মহোদয়ের নিকট বিনীত দাবী জানিয়েছেন,
বুড়িগোয়ালিনী নীলডুমুর টুংগিপাড়া মহল্লাবাসী। বিশেষ করে বাচ্চাদের স্কুলে যাওয়ার স্বার্থে।
শ্যামনগর উপজেলার সামরিক এলাকা সংলগ্ন নীলডুমুর টুঙ্গিপাড়া।এই মহল্লায় প্রায় একশত পরিবার বসবাস করে উক্ত রাস্তাটি দিয়ে তাদের পরিবার বিশেষ করে বাচ্চারা, স্কুলে যাওয়া আসা করে। উক্ত শফিকুল ঢালীর বাথরুম থেকে, দুর্গন্ধ নিয়ন্ত্রণ জরুরী।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যথাযথ আবেদন জানানো যাচ্ছে।
আপনার মতামত লিখুন :