ঢাকা সাভারে পাকিজা ডাইং কারখানার গুদামে আগুন, পুড়ে গেছে কাপড়-কার্টন।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার : 


ঢাকা জেলা সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানার একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা কাপড় ও কার্টন পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পাকিজার একটি গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে।

আগুনের তীব্রতা বেড়ে গেলে চামড়াশিল্প নগরী থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। টানা ২ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, ‘আগুন লাগার কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হতাহতের কোনও তথ্য নেই।’


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ