যশোরে জাতীয় নাগরিক পার্টির যোগদান অনুষ্ঠান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মালিকুজ্জামান কাকা
যশোর প্রতিনিধিঃ 



নতুন ১৫০ সদস্যের ফুলেল বরণ, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যশোর জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৭ জুন) যশোর জেলা প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫০ জন নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। এসময় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

এতে অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার। তিনি নতুনদের বরণ করে বক্তব্য দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, যশোর জেলার প্রধান সংগঠক নুরুজ্জামান, ও জেলা সংগঠক
 বোরহান উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা দপ্তর সম্পাদক  সাজিদ সরোয়ার।

বক্তারা বলেন, রাজনৈতিক সচেতনতা, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার জন্য এনসিপির পথচলা অব্যাহত থাকবে। নতুন সদস্যদের যুক্ত হওয়ায় যশোর জেলার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় নাগরিক পার্টির নেতারা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সদস্য সংগ্রহ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে এনসিপি, যশোর জেলা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ