দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর সম্পাদক ও বার্তা প্রকাশককে ফুলেল শুভেচ্ছা।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নিজেস্ব প্রতিবেদনঃ

ময়মনসিংহ বিভাগ ও জেলার সকল প্রতিনিধি একত্রিত হয়ে দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর-এর সম্মানিত সম্পাদক ও বার্তা প্রকাশককে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে নির্ভীক সাংবাদিকতার যে অনন্য আদর্শ নিয়ে দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর পথ চলেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সম্পাদক ও বার্তা প্রকাশকের বলিষ্ঠ নেতৃত্বে পত্রিকাটি সবসময়ই নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করে আসছে, যা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় উপস্থিত ছিলেন ক্রাইম নিউজ ২৪-এর সাংবাদিক বিল্লাল হোসেন মানিক সহ ময়মনসিংহ বিভাগের ও জেলার বিভিন্ন প্রতিনিধি।

ময়মনসিংহ বিভাগের ও জেলার প্রতিনিধিরা একসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে, বস্তুনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার পথ অনুসরণ করে সত্য প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখবেন।

সবশেষে, সম্পাদক ও বার্তা প্রকাশকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রতিনিধি দল বলেন, "দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর আরও সমৃদ্ধ হোক এবং সত্য ও ন্যায়ের মশাল জ্বালিয়ে আগামীর পথ চলুক"।

প্রতিবেদন:
ময়মনসিংহ বিভাগ ও জেলার সকল প্রতিনিধি,
দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ