কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ব্যাচ-২ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আশীর্বাদ রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি:



যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলার শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” প্রকল্পের কুড়িগ্রাম জেলার দ্বিতীয় ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক জনাব শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব শ্যামল কুমার এবং জনাব আব্দুল হালিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কুড়িগ্রাম ব্রাঞ্চের কো-অর্ডিনেটর মোঃ রাকিবুল হাসান।

তিন মাসব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কোর্স কুড়িগ্রামের যুব সমাজের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বক্তারা বলেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বেকার তরুণ-তরুণীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, অনেকেই ঘরে বসে আয় করছে এবং নিজের কর্মজীবন গড়ে তুলেছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে অনেকে ইতোমধ্যে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করে রেমিটেন্স অর্জনে অবদান রাখছে বলেও জানানো হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও এমন প্রশিক্ষণ চালু রাখার আহ্বান জানান।

এই প্রকল্প কুড়িগ্রামসহ সারা দেশে দক্ষ ফ্রিল্যান্সার তৈরির মাধ্যমে বেকারত্ব হ্রাস ও ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ