বি এন পির উদ্যোগ এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প পীরগন্জ ঠাকুরগাঁও


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বি এন পির উদ্যোগ এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প পীরগন্জ ঠাকুরগাঁও
___________________________



আজ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা উচ্চ বিদ্যালয়ে মাঠেএ ক্যাম্পের আয়োজন করেন ঠাকুরগাঁও -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।

ক্যাম্পে শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের প্রায় কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন, এ ক্যাম্পের নেতৃত্ব দেন ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান জেরিন,এসময় সহযোগিতা করেন, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিত্য রায়, মেডিকেল অফিসার জুবায়ের ইভেন নূর।

 সাধারণ রোগের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও ডায়াবেটিস, রক্তচাপ, চর্মরোগ, গাইনি সমস্যা ও শিশু চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা।

এ ছাড়াও রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। স্থানীয়রা বলেন, গ্রামে চিকিৎসা সুবিধা তুলনামূলকভাবে কম। তাই এ ধরনের ফ্রি ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ।”

সাবেক এমপি জাহিদুর রহমানের ছোট মেয়ে ডাঃ নুসরাত জাহান জেরিন বলেন, ‘ভবিষ্যতে পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পায় ।

চিকিৎসা রোগীদের মধ্যে অনেকে জানান এমন ফ্রি ক্যাম্প থাকলে আমরা গরিবরা অনেক উপকার পাবো।


মো : আসাদুজ্জামান 
ঠাকুরগাঁও প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ