পুলিশ কনস্টেবলের মেয়ে অপহরণ অভিযোগ ও নাটকিয়তা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আনোয়ার হোসেন, বগুড়া:
বগুড়া জেলার আদমদিঘী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল হয়েও নিজের মেয়েকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে পারলাম না, এমন হৃদয়বিদারক বক্তব্য ঘিরে বগুড়া জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের কন্যা অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তি মেয়েটিকে অনুসরণ ও হয়রানি করে আসছিল। এরই একপর্যায়ে তাকে কৌশলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
মেয়ের খোঁজে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। অসহায় বাবা, যিনি পেশায় একজন পুলিশ কনস্টেবল, আবেগঘন কণ্ঠে বলেন, “অন্যের নিরাপত্তার জন্য কাজ করি, অথচ নিজের মেয়েকেই রক্ষা করতে পারলাম না।”
ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত মেয়েটিকে উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আপনার মতামত লিখুন :