শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় ভারত: মোহাম্মদ সেলিম


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় ভারত: মোহাম্মদ সেলিম
_____________________________


কলকাতা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তরাষ্ট্রের অবস্থানের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফিরে যাবেন—এই সিদ্ধান্ত পুরোপুরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের হাতে। তবে এ গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারত সরকার এখনো প্রকাশ্যে কোনো অবস্থান স্পষ্ট করেনি। তিনি প্রশ্ন তোলেন, আগে বাংলাদেশ ইস্যুতে সরব থাকা মোদি সরকার বর্তমানে কেন নীরব?

সিপিআইএম নেতার দাবি, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের কারণেই ভারত সরকার বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলছে না। তার মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় রয়েছে।

এদিকে সিপিআইএম নেতার এমন বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সূর্যদেব পাল 
কলকাতা প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ