আইনজীবীরা হলেন জনগণের কণ্ঠস্বর এবং ন্যায়ে প্রতীকঃ-নীলফামারীতে এ্যাড. গাজী কামরুল ইসলাম সজল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আব্দুস সালাম, নীলফামারীঃ



বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে নীলফামারী জেলা ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুহস্পতিবার ১৭ই এপ্রিল দুপুর ৩টায় নীলফামারী জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো-র সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাড. গাজী কামরুল ইসলাম সজল।  তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আইনজীবী সমাজের ভূমিকাই হতে পারে সবচেয়ে কার্যকর ও শক্তিশালী হাতিয়ার। 
শুধু আদালত প্রাঙ্গণে নয়, গণতান্ত্রিক মূল্যবোধ বার আন্দোলনেও আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনজীবীরা হলেন জনগণের কণ্ঠস্বর এবং ন্যায়ের প্রতীক। 
তাই সংগঠনের ভেতরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে, আইনজীবী ফোরামের প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় ও সুসংগঠিত হওয়ার আহবান জানান তিনি ।”
সাংগঠনিক সফরে বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) বিকেলে নীলফামারী জেলা আইনজীবী সমিতির ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।  

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা জজকোটের জিপি আবু মো. সোয়েম।

বিশেষ অতিথি হিসেবে আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এ.এইচ.এম আব্দুল ওয়াহাব সজিব, সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মো. রবিউল আলম সৈকত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. মো. শফিকুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, নীলফামারীর জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও পিপি আল মাসুদ চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডঃ কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক পিপি গোলাম মোস্তফা সজীব, আইনজীবী হারেজ মর্তুজা বাবুল ও মোরসালিন রায়হান কাকন সহ অনেকে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ