দুর্ধর্ষ ছিনতাইকারী হুমায়ুন কবির ওরফে রনি তেজগাঁও থেকে গ্রেপ্তার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মাহমুদ ইয়াসিন,
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ এক দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী ও ১০ মামলার পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রনিকে (২৬) গ্রেপ্তার করেছে। সোমবার (৪ আগস্ট ২০২৫) দিবাগত রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে হুমায়ুন কবির ওরফে রনিকে তার আস্তানা থেকে পাকড়াও করা হয়। গ্রেপ্তারকৃত রনি শুধু একজন পেশাদার ছিনতাইকারীই নয়, সে একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবেও পরিচিত। তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিতভাবে ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল সে।
পুলিশের রেকর্ড অনুযায়ী, হুমায়ুন কবির ওরফে রনির বিরুদ্ধে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এবং শেরেবাংলা নগর থানায় ছিনতাই, চুরি ও মাদকের মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :