খুলনায় এনসিপি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দু গ্রুপে হাতাহাতি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনা



খুলনায় কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় হাতাহাতিতে জড়িয়েছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দুই গ্রুপে, এ সময় এক নেতাকে শারীরিকভাবে আঘাত করেন অপর গ্রুপের নেতাকর্মীরা।

শুক্রবার ( ২৯ আগস্ট) রাত ৯ টায় নগরীর বিএমএ মিলনায়তনে এ ঘটনা ঘটে, এ সময় মঞ্চে উপস্থিত এনসিপির যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার ও যুগ্ন মুখ্য সংগঠক, (দক্ষিণঞ্চল) মোল্লা রহমাতুল্লাহ দুই গ্রুপকে শান্ত করতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে পূর্ব, ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত ৮, টার খুলনা বিএমএ মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা শুরু হয়, রাত ৯, টায় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ হলে, এনসিপির দক্ষিণঞ্চলের সংগঠক মোঃ ওয়াহিদুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদকে মঞ্চে ডেকে নেন, এ সময় তাকে মঞ্চে দেখে প্রতিবাদ করেন এক অংশের নেতাকর্মীরা, তারা চাঁদাবাজ কেন মঞ্চে, বলে চিৎকার করতে থাকেন, তখন আজাদের অনুসারীরা তাদের দিকে তেড়ে যান, এবং হট্টগোলে জড়িয়ে পড়েন, কেন্দ্রীয় নেতারা, তাদের থামাতে ব্যর্থ হয়ে, সভাস্থল থেকে বের হয়ে যান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ