ভুরুঙ্গামারীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন এর আংশিক কমিটি গঠন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ রাহিজুল ইসলাম
ভুরুঙ্গামারী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে গঠিত হলো রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ভুরুঙ্গামারী উপজেলা শাখার আংশিক কমিটি। গতকাল (২২ আগস্ট) শুক্রবার বিকেলে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে চৌদ্দ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জেসমিন খাতুন।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সম্মানিত যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মঈদান আলী। আরও উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম আরিফ, সভাপতি – ইয়ুথ প্ল্যাটফর্ম ভুরুঙ্গামারী; বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ কুদ্দুস আলী; মোঃ আশিক – সহ-সভাপতি, প্রেসক্লাব ভুরুঙ্গামারী; মোঃ মনিরুজ্জামান সুজন – সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ ভুরুঙ্গামারী উপজেলা শাখা এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ রাজ্জাক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের চেয়ারম্যান ও রশিদ মন্ডল আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান বলেন, "এই সংগঠনের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে সমাজসেবা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই। আজকের এই সাফল্যের নেপথ্যে যারা কাজ করেছেন, বিশেষ করে কুদ্দুস আলী ভাই এবং স্বেচ্ছাসেবক বেলাল হোসেন ও জেসমিন খাতুন – তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
উল্লেখ্য, নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা ও দায়িত্ব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :