নাগরপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসঙ্গে’

____________________________________________
মোঃ আশরাফুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল):

‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসঙ্গে’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বিকে ৩ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়।  উপজেলার ২ নম্বর সহবতপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের বাটরা-কোকাদাইর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার ওসি (তদন্ত) মোঃ কুদ্দুস মিয়া, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক আহমেদ খান, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মোল্লা দীপন, সহবতপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সহবতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বাটরা-কোকাদাইর গ্রামের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সদস্য মোঃ তাহেরুল ইসলাম ও মনির উদ্দিন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিলাতেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাজাহান মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস ও নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল কবির ইকবাল।

একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে থানা প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও নাগরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি মারাত্মক হুমকি। মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তাঁরা মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন জোরদার এবং মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন। র‍্যালির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ