খুলনার আবাসিক হোটেল থেকে মাদক ও অস্ত্রসহ এক ব্যক্তি আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনায় কোস্ট গার্ড ও নৌ বাহিনী যৌথ অভিযানে ইয়াবা ও বিদেশী অস্ত্র গুলি সহ মোঃ নাজিম উদ্দিন খান ওরফে বেলাল (৪২) নামে একজনকে আটক করেছে।
শনিবার দিবাগত রাত ১০' টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন সরণীর হোটেল জেড এন প্যালেসের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, আটক নাজিম উদ্দিন সোনাডাঙ্গা থানা এলাকার ছোট বয়রা (পাট -১ বাড়ি নং ১৮৩) বয়রা মেইন রোডের মৃত কামরুদ্দিন খানের ছেলে।
অভিযানে অংশ নেওয়া যৌথ বাহিনীর সদস্যরা নাম প্রকাশ না করে জানান, নাজিম উদ্দীনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ইয়াবা ৪৭৪ পিস, ও পিস্তলের গুলি ৫ রাউন্ড একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে, আটকৃত আসামিকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :