ভাঙচুর ও হামলা লুটপাটের ঘটনায় খুলনায় ৩১ জনসহ আটক ৪৯
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনায় ৩১ জন সহ গাজীপুর ও সিলেটে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ৪৯ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে, গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত, অভিযান চালিয়ে তাদের আটক ও গ্রেফতার করে পুলিশ, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে,
খুলনা নগরীতে বাটার শোরুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ, মঙ্গলবার (৮ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়,
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি ( মিডিয়া) মোহাম্মদ আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন, তিনি বলেন আটককৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে,
তিনি আরোও বলেন, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের সনাক্ত ও আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে,
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় কিছু লোক নগরীর ময়লাপোতা মোড়ে কেএফসিতে ভাঙচুর ও লুটপাট চালায় এরপর নগরীর শিববাড়ি মোরে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়,
আপনার মতামত লিখুন :