খুলনা কুয়েটে ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
খুলনা কুয়েটে ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা
পুকুরের গোসল করতে নেমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শান্তনু কর্মকার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, মঙ্গলবার ( ৬ মে) বিকেলে কুয়েটের ক্যাম্পাসের পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়,
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান,
মৃত শিক্ষার্থী শান্তনু পুরান ঢাকার রাজার দেওরি এলাকার বাসিন্দা সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে, কুয়েটের ২৩ ব্যাচের ম্যাটারিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্তনু কর্মকার ( রোল নং২৩১৭০৪৪)
ডুবে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধার করা ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশনের ফায়ারম্যান বলেন, আমরা তিনটার দিকে খবর পাই কুয়েটে একজন ব্যক্তি ডুবে গেছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা চলে আসি, এসে দেখি স্টুডেন্ট সহ অনেক লোকের স্বরাগম, আমরা পানিতে নেমে সর্বোচ্চ তিন মিনিটের মধ্যে বডি শনাক্ত ও উদ্ধার করি,
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, পুকুরে ডুবে যাওয়া শিক্ষার্থীকে ফায়ার সার্ভিসে কর্মীরা এসে উদ্ধার করে, পরে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সের করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,খান
জাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, দুপুর ৩,টায় দিকে কুয়েট শিক্ষার্থী শান্তনু গোসল করতে কুয়েটের পুকুরে নামে, ফেরত আসতে দেরি দেখে সহপাঠীরা পুকুরের চারপাশে খোঁজ নিতে থাকে, পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হলে তারা পোণে ৪,টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে, চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন, বর্তমানে তার মরা দেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে,
আপনার মতামত লিখুন :