খুলনায় সকাল ৮ টার সময় আওয়ামী লীগের মিছিল জিরো পয়েন্টে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা
খুলনায় জিরো পয়েন্টে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮,টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার ব্যানারে এই মিছিল হয়,
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোন কর্মসূচি ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে,
ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে, এ সময় শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার সরকার, বারবার দরকার, শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে প্রভৃতি স্লোগান দেওয়া হয়,
এ বিষয়ে জেলা আওয়ামীলীগের নেতাদের কেউ কথা বলতে রাজি হয়নি,
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতার নাম না প্রকাশের সাথে বলেন, ওপর থেকে নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোন ও মুখ থাকবে না, এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিচিত নেতা কর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে,
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমে কিছু লোক আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন সকালের দিকে রাস্তাঘাট ফাঁকা ছিল পুলিশ মিছিল কারীদের সনাক্ত ও আটকের চেষ্টা করেছে,
আপনার মতামত লিখুন :