বসুন্ধরায় ‘ফেমডম সেশন’ এর নামে নির্যাতন ও পর্নোগ্রাফি: দুই নারী গ্রেফতার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বসুন্ধরায় ‘ফেমডম সেশন’ এর নামে নির্যাতন ও পর্নোগ্রাফি: দুই নারী গ্রেফতার


মোঃ সেলিম সাজ্জাদ, 
স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ জেলা



রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকায় ‘ফেমডম সেশন’-এর নামে শারীরিক নির্যাতন ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানা। গ্রেফতারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে বসুন্ধরার জি-ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় ওই বাসা থেকে বিকৃত যৌন কাজে ব্যবহৃত একটি চাবুক, পরিধেয় বিশেষ পোশাক, হাই হিল বুট জুতা ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঘটনার সূত্রপাত ঘটে ২৯ এপ্রিল। এক ভুক্তভোগী, মো. আব্দুল্লাহ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অ্যাকাউন্টে প্রবেশ করে দেখতে পান, সেখানে পুরুষদের উলঙ্গ করে শারীরিক নির্যাতন ও বিকৃত যৌনাচারের ভিডিও প্রচার করা হচ্ছে। পরে তিনি ওই অ্যাকাউন্টের এক নারী, শিখা আক্তারের সঙ্গে যোগাযোগ করেন এবং তার দেওয়া বিকাশ নম্বরে ৫০০ টাকা পাঠান।

পরদিন ৩০ এপ্রিল, শিখা আক্তার তাকে বসুন্ধরা এলাকার নির্দিষ্ট একটি বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে আব্দুল্লাহ দেখতে পান, শিখা আক্তার ও সুইটি আক্তারসহ আরও কয়েকজন ব্যক্তি একজন পুরুষকে উলঙ্গ করে শারীরিকভাবে নির্যাতন করছেন এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছেন। এরপরই তিনি ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন, যার প্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ অভিযানে নামে।

পুলিশ জানায়, অভিযুক্ত নারীরা নিজেদের ‘মিসট্রেস’ পরিচয়ে পুরুষদের নির্যাতনের প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলেন। টাকার বিনিময়ে এসব ‘ফেমডম সেশন’ পরিচালনা করে ভিডিও ধারণ করে তা টেলিগ্রাম ও অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দিতেন তারা।

এ বিষয়ে ভাটারা থানার ওসি বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছি।”

সংশ্লিষ্ট সূত্রমতে, এটি একটি সুপরিকল্পিত অপরাধচক্র, যারা বিকৃত যৌন আচরণকে পুঁজি করে অর্থ উপার্জনের ফাঁদ তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী এই ধরনের অপরাধ রুখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ