সাবেক মন্ত্রী জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম 
খুলনা ফুলতলা



সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির  চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের( জি এম কাদের) এবং তার স্ত্রী শরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, গত সোমবার (১সেপ্টেম্বর) ঢাকার সিনিয়ার ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ নিষেধাজ্ঞা জারি করেন।

দুর্নীতি দমন কমিশনের( দুদক)  জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন, মনোনয়ন বাণিজ্য জিএম কাদেরের বিরুদ্ধে অভিযোগ এ দুজনের দেশত্যাগে, নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে( দুদক) আদালত ওই  আবেদন মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত  নারী আসনে  দলীয় মনোনয়ন ১৮ কোটি ১০ লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয়, যার সুবিধাভোগী ছিলেন ভারপ্রাপ্ত জিএম কাদের।

অভিযোগে বলা হয়,চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না,করায়অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সামরিক বরখাস্ত হয়, এবং তার স্থলে জিএম  কাদেরের স্ত্রী শরিফা কাদেরসংসদ হন।

এতে আরও বলা হয়,জিএম কাদের  জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যানচেয়ারম্যান  হন এবং,দলীশ পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে রু বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে পাচার করা হয়, জাতীয় পার্টির কেন্দরীয় কমিটি ৩০১সদস্যবিশিষ্ট হলেও  বর্তমানে ৬০০থেকে ৬৫০ জনকে অন্তর্ভুক্ত  করা হয়েছে যা পদ বাণিজ্যের প্রমাণ।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে দাখিল করা  হলফনামা অনুযায়ী, জিএম কাদেরের নগদ ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ব্যাংকে ৩৫ লাখ ৯৫ হাজার টাকা এবং ৮৪ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে।

আর তার স্ত্রী শরীফা কাদেরের নামে নগদ ৫৯ লাখ ৫৯ হাজার টাকা,ব্যাংকে  ২৮ লাখ ৯ হাজার  টাকা এবং ৮ ০ লাখ মূল্যের গাড়ি রয়েছে একটি জিপ গাড়ি রয়েছে, তার স্থাবর সম্পদের মধ্যে লালমনিরহাট ও ঢাকয়  জমি ও ফ্লাট রয়েছে।

আবেদনে আর ও বলা হয়েছে, মনোনয়ন বাণিজ্য ও বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির মাধ্যমে জিএম  কাদের ও তার স্ত্রী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, অনুসন্ধান কালে জানা গেছে অভিযুক্তরা য়েকোন সময় দেশ ত্যাগ করতে পারেন, তারা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে বা দীর্ঘায়িত হবে, সুষ্ঠু অনুসন্ধানের।

স্বার্থে তারা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য আদালতের নিষেধাজ্ঞা  জারি করা প্রয়োজন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ