আগারগাঁও অনুষ্ঠিত হলো ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মাহমুদ ইয়াসিন, 
বিশেষ প্রতিনিধিঃ 



পরিছন্ন ও নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে ‘রান ফর ফেয়ার সিটি’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) ভোরে রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদফতর থেকে এই ম্যারাথন শুরু হয়। বেসরকারি সংস্থা ব্রাইটার্স ও ডিএনসিসির যৌথ আয়োজনে  'July Run 7.5K এ ৫ শতাধিক তরুণ অংশগ্রহণ করেন।

এ ইভেন্টের মাধ্যমে তরুণদের মাঝে ন্যায়ভিত্তিক, মানবিক ও পরিবেশবান্ধব নগর গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ২৫.৩০ সেকেন্ডে সাড়ে সাত কিলোমিটার দৌড় শেষ করে প্রথম রানার হয়েছেন আশরাফুল আলম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে পলাশ শেখ ও মো. ওয়ালিউল্লাহ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, একটি ন্যায্য ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দলমত নির্বিশেষে সবাই একসাথে কাজ করলে ঢাকাকে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরে রূপ দেওয়া সম্ভব। পরিবেশগত ন্যায্যতা, পাবলিক স্পেস বৃদ্ধি ও গ্রিন স্পেস সম্প্রসারণে ডিএনসিসি ইতোমধ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

আয়োজক সংস্থা ব্রাইটার্স এর পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগ তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, নগর পরিকল্পনায় অংশগ্রহণ এবং ন্যায্যতার ধারণা জাগিয়ে তুলবে। তরুণ প্রজন্মই পারে এমন একটি ঢাকা গড়তে, যেখানে মর্যাদা, ন্যায় ও পরিবেশের সমতা নিশ্চিত থাকবে।

ম্যারাথন শেষে প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে একটি করে গাছ বিতরণ করা হয়। যা নিরাপদ নগরীর প্রত্যয়ে সবুজায়নের প্রতীক হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ