অথই বাণী ২
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
অথই বাণী
অথই নূরুল আমিন
দ্বিতীয় সংস্করণ______________
১. আপন চরকায় তেল দেয়া ছাড়া কেউ কোন শিক্ষা গ্রহণ করেনি।
২. হাবলা লোকেরা দীর্ঘস্থায়ী চালাক বটে, চালাকেরা মাঝে মাঝে মহা ভুল করে থাকে।।
৩. বরফের মত যাদের হৃদয় রয়েছে। তাদের গভীরতা সত্যি সত্যি অনেক গভীর।
৪.এমন জায়গায় থেকে আমাকে বাঁচানোর আকুতি করছি। যেখানে চারপাশে কোন জনমানবের বসবাস নেই।
৫. আমার অসহায়ত্ব দেখতে দেখতে, চারপাশের প্রতিবেশিরা এমনভাবে বধির সেজে বসে আছে। এখন তারা আমার কান্নার শব্দ টুকু ও পর্যন্ত শুনতে পায় না।
৬. অসতেরা আজ হায়েনার মত সংঘবদ্ধ তারা আক্রমণ করবেই, সেটা হরিণ হোক বা বিড়াল।
৭. যেখানে ক্ষুধার্ত মানুষকে মনে করা হয় ভিখারি, সেখানে ক্ষুধার্ত কুকুর সবারই পূজারী, ছোয়াব পাবে এ বিশ্বাসে কুকুরকেই খাবার দিচ্ছে মানুষেরা।
৮. মানুষজনেরা নগদে বিশ্বাসী হয়ে পরেছে। সবজি চাষ বাদ দিয়ে দালালী পেশা নিয়েছে। তাই সবজি বেটার কদর তুঙ্গে।
৯. কারো দুর্ঘটনায় যেন আর কেউ দুঃখিত হয় না। ইহা যেন নিয়মে পরিণত হয়ে গেছে।।
১০. হাজারো বছরের ইতিহাস, তা যেন আজকে আর কেউ পড়ছে না। সবাই যেন সবাই আপন মনে ইতিহাস সৃষ্টি করতে ব্যস্ত রয়েছে।
১১. অভাব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দুর্যোগ, যার তার পাশে যেন আর কেউ নেই।।
১২. শিক্ষিত বা মুর্খ এরকম হিসাব , আজকে আর কারো কাছে নেই। আজকের হিসাব হলো কার কত পরিমাণ সম্পদ বা নগদ অর্থ রয়েছে।
১৩. লোকাল বাসে যাত্রী হয়ে জীবন বড় করার সদূূর কোন পরিকল্পনা বাস্তবায়ন অনিশ্চিত। সমগ্র দেশটাই আজকে লোকাল বাসের মত অবস্থা।
১৪. মধ্যবিক্ত পরিবার গুলো আজীবন জেলখানায় আছে। শুধুমাত্র তাদের ইচ্ছে মত ঘরের দরজাটা খুলতে পারে আর আটকাতে পারে। এই টুকুই সুবিধাই রয়েছে সমগ্র জীবন জুড়ে।
১৫. নারী বা পুরুষ। যতদিন পর্যন্ত তারা মনের মত একজন বন্ধু না পাবে। ততদিন পর্যন্ত সুখের সন্ধান পাওয়া দুস্কর।
১৬. সামনে যারা হাটছে। তারা কেউ তোমার জন্য অপেক্ষা করবে না। তাই তোমাকে আরো দ্রুত হাটতে হবে। তাদের সঙ্গী হতে হলে।
১৭. জীবনের সাথে যারা প্রতিনিয়ত যুদ্ধ করছে। তারা সবাই নিজের মেধা আর শ্রমের সাথে যুদ্ধ করে চলছে।
১৮. দুটি কারণে সমাজে মানুষেরা সস্তা হয়ে যায়, একটি হলো কর্ম ফলে বা নীচু কাজের জন্য, আরেকটি হলো জ্ঞানের অভাবে।
১৯. জ্ঞান হচ্ছে পৃথিবীর আরেক মহাশক্তি। যার তুলনা আর কোনো কিছুর সাথে চলে না।
২০ শিক্ষা --- বংশ উচ্চতা, এসব পরিচয় সমাজ বহন করে না। সমাজ জানতে চাইবে তোমার মাসিক আয় কত?
২১. জীবন যুদ্ধে কেউ কারো প্রতিপক্ষ নয়। জীবন যুদ্ধ মানে শুধুমাত্র মনের সাথে চিন্তার গরমিল।
২২. শোষিত রা যুগে যুগে দুর্বল হয়। রোগা মহিষের ন্যায়, বাঘেরা ধরে ছিন্নভিন্ন করে খেয়ে শেষ করে দেয়।
২৩. সাগর কখনও শান্ত থাকে না, জলোশ্বাস ঘূর্ণিঝড় না হলেও, তার স্রোত প্রবাহিত থাকে সবসময়।
২৪. একটি জাতির পাঁচ ভাগ মানুষ সবসময় সুশিক্ষিত থাকে। তাদের কাজ হল, অন্যদের ভালো মন্দ নিয়ে আলোচনা সমালোচনা করা।
২৫. এই সমাজ তোমাকে কখনও বড় হতে দিবে না, উল্টো আরো ব্যবহার করতে চাইবে। যদি কখনও তাদের থেকে বেড়িয়ে আসতে পারো। তবে তোমারও বড় হবার সম্ভাবনা রয়েছে।
২৬. মানুষের চিন্তা চেতনা গুলো ধাতু আকৃতির হয়ে থাকে। একেকজনের চিন্তা চেতনা ভিন্ন ভিন্ন, স্বর্ণ যত দামিই হোক। তা দিয়ে লোহার কাজ চলে না। ঠিক তেমনি লোহা যত মজবুতই হোক না কেন, তা দিয়ে গায়ে দেবার জামা হয় না।
২৭. ইউরেকা ' শব্দের অর্থ খুব গভীরে একবার যদি হৃদয়ে প্রবেশ করাতে পারো, তবে তুমিই বিজয়ী।
২৮. পৃথিবী তার নিয়ম মত চলছে। ধাবিত হচ্ছে সামনের দিকে, তার গতি অনুসরণ করতে পারলে। তুমি ও সামনে যেতে পারবে।
২৯. পকেট আছে টাকা নেই। তাহলে তুমি সমাজের মৃত কেউ। অনেকেই ভাববে তোমার দাফন হয়ে গেছে। টাকায় চালিত টাকার এই পৃথিবীতে।
৩০. তোমার নিজস্ব গন্তব্যস্থলে যেতে যত কষ্টই হোক। সোজাসুজি যেতে গিয়ে অন্যের ফসলি খেত নষ্ট করে যেও না।
প্রকাশনায়ঃ কণ্ঠস্বর প্রকাশনী
সার্বিক তত্ত্বাবধানেঃ
সুমকো মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স লিঃ
মিডিয়া পার্টনারঃ
দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর
আপনার মতামত লিখুন :