তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
________________________________
রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ সকালে তানোর মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে কুচকাওয়াজ, ডিসপ্লে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ পরিবেশ সৃষ্টি হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
অনুষ্ঠান শেষে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ, জেলা বিএনপির সদস্য ও সাবেক তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজানসহ তানোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। এ সময় তারা দিবসটির গুরুত্ব ও দেশের স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও সুশৃঙ্খল, যা স্থানীয় জনগণের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মোঃ নাসিরউদ্দিন স্টাফ রিপোর্টার
আপনার মতামত লিখুন :