ঝিকরগাছায় জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্দোগে ফুটবল টুর্নামেন্ট
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
লইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় নির্বাসখোলা ইউনিয়নে জুলাই শহীদ জাবির আল - আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে । ১৫ আগস্ট (শুক্রবার) সকাল ৮ টায় বল্লা স্কুল মাঠ প্রাঙ্গনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় বল্লা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক শাহজালাল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুলাই শহীদ জাবির আল - আমিন স্মৃতি সংসদ এর সেক্রেটারি মো: আবিদুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জুলাই শহীদ জাবির আল - আমিন বিপ্লবীদের জীবন দিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আজ ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। এই বিপ্লবীদের স্মরণে আমাদের আজকের ফুটবল টুর্নামেন্ট আয়োজিত। বিপ্লবীদের এ ত্যাগকে সব সময় স্মরণ রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি ছিলেন ৮ নং নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনারুল ইসলাম, ঝিকরগাছা যুব দ্বায়িত্বশীল ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম, মনিরুল হুদা, আব্দুস সালাম, আব্দুল্লাহ আল শুয়াইব,সাদ্দাম হোসেন। এ ছাড়া খেলায় স্থানীয় এলাকাবাসী সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় রাজারডুমুরিয়াকে ১-১ গোলের ব্যবধানে হারিয়ে বল্লা ফুটবল একাদশ সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
আপনার মতামত লিখুন :