পাইকগাছার চাঁদখালীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ


পাইকগাছার চাঁদখালীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে চাঁদখালী বাজারে চাঁদখালী ইউনিয়ন কৃষক দল এ কৃষক সমাবেশের আয়োজন করে। আব্দুর রহিম মালির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা। বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক  সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান  শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক  মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক  রহমত আলী, চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান ময়না , এসএম মোহর আলী, মারুফুল হক প্রিন্স, মোঃ শহিদুল ইসলাম নাহিদুজ্জামান মিন্টু, আবু হুরায়রা বাদশা, শহীদুর রহমান ও রায়হান পারভেজ টিপু।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ