আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন-শফিকুল ইসলাম খান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মো সেলিম সাজ্জাদ 
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ



ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান তাঁর দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং মানবিক নেতৃত্বের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দিনরাত মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে তাঁর নেওয়া কার্যকরী পদক্ষেপ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি পুলিশ বাহিনীর পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত করে একটি সহনশীল ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখছেন।

ওসি শফিকুল ইসলাম খানের বিচক্ষণতা ও মানবিক আচরণে থানার কার্যক্রমে এসেছে গতি ও স্বচ্ছতা। তাঁর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানা একটি আদর্শ থানা হিসেবে বিবেচিত হচ্ছে।

এলাকার বিভিন্ন মহল আশা প্রকাশ করেছেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ময়মনসিংহ আরও শান্তিপূর্ণ ও নিরাপদ নগরীতে পরিণত হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ