ময়মনসিংহে আওয়ামী ‘স্বৈরাচার’, মাদক ও সন্ত্রাস বিরোধী বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহ মহানগরীর আকুয়া ফুলবাড়িয়া বাইপাস এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আওয়ামী ‘স্বৈরাচার’, মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আয়োজিত এ কর্মসূচিতে বৃহত্তর আকুয়া বাইপাস এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সমাবেশে বক্তারা আওয়ামী শাসনামলে সংঘটিত বিভিন্ন অনিয়ম, মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা আইনশৃঙ্খলা রক্ষা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবিও তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান চাঁন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপু।
সহ-সভাপতি মোতালেব হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুল আলম, কোতোয়ালী থানা ছাত্রদলের সভাপতি আরিফ রব্বানী, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির ও দুলাল, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সুজন, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোতালেব হোসেন, কোতোয়ালী থানা তাঁতী দলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান জনী, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সুখেন, সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন নয়ন ও আরিফুল ইসলাম আরিফ, সহ-সাধারণ সম্পাদক আবু হানিফ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফিরোজ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মতি, কোতোয়ালী থানা বিএনপির সহ-সভাপতি সায়েম ও বাবুসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।
আয়োজকদের দাবি, কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল এবং তারা শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ সম্পন্ন করেন।
আপনার মতামত লিখুন :