গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, শুক্রবার দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে সচেতনতা মূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানায়, সেনাবাহিনী,
সেনাবাহিনী বলেছে, সম্প্রতি একটি স্বার্থন্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্য বিভেদ তৈরীর অপচেষ্টা চলছে,
পোস্টে আরো ও লেখা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না, সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন,
এ পোষ্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবি ও জুড়ে দেওয়া হয়,
আপনার মতামত লিখুন :