নীলফামারীতে মেধার ভিত্তিতে পুলিশে নিয়োগ পেলেন ২৫ জন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নীলফামারীতে মেধার ভিত্তিতে পুলিশে নিয়োগ পেলেন ২৫ জন
___________________________________




নীলফামারী জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে কনস্টেবল পদে ২৫ জনের নিয়োগের ফলাফল ঘোষণা করেন নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) ও নিয়োগ বোর্ডের সভাপতি এ. এফ. এম. তারিক হোসেন খাঁন। শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নিয়োগ সম্পন্ন করেছে জেলা পুলিশ, নীলফামারী । 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। শতভাগ স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন হওয়ায় এটি জেলা পুলিশের জন্য একটি গর্বের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

ফলাফল ঘোষণার পর চূড়ান্তভাবে উত্তীর্ণ ২৫ জন প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের উদ্দেশে এসপি বলেন, “প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান। 

এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান এবং লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম. ফজলুল হক। এছাড়াও নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)।


আব্দুস সালাম,নীলফামারীঃ 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ