দেশে সাম্প্রতিক পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনা
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১৩ টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক, প্রদান উপদেষ্টা অধ্যাপক মোঃ ইউনুস বলেছেন, জুলাই অভ্যুত্থানের এক বছর আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম, এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্য একটা দৃশ্যমান হতো, কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে।
বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি ১৩ রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আরো ও বলেন, মত পার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যের আরো ও দূশ্যমান করা দরকার,তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে।
বৈঠকে অংশ নেওয়া সব দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গনঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানান তারা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টা কে আরো ও কঠোর হওয়ার আহ্বান জানান, নেতারা সংস্কার বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরো ও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান, বৈঠকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন গণসংহতি আন্দোলনের জোনায়েত সাকি ,এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার,গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপির) ,রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহাম্মদ আব্দুল কাদের, বিপ্লবী (ওয়ার্কার্স পার্টির )সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএস ডির) তানিয়া রব,১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন, প্রিন্স ও গণফোরামের মিজানুর রহমান অংশ নেন।
এর আগে প্রধান উপদেষ্টা গতকাল ২২ জুলাই রাতে বিএনপি ,জামাত ইসলামী, এনসি পি ,ও ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বৈঠক করেন।
আপনার মতামত লিখুন :