নালিতাবাড়ী উপজেলায় ভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো: মামুন হোসেন, নালিতাবাড়ী (শেরপুর) 
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন নালিতাবাড়ীর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ (তেপান্তর) এ অনুষ্ঠিত সভায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএইচএফপিও, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সরকারি নাজমুল স্মৃতি কলেজের প্রতিনিধি  নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ, উপজেলা প্রকৌশলী উপজেলা পিআইও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের, সভাপতি জনাব সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুন হোসেন,
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা স্বাস্থ্যসেবা কৃষি, যোগাযোগব্যবস্থা সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা, মাদক নিয়ন্ত্রণনপর্যটকদের নিরাপত্তা পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত সকলের মতামত ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনেন জেলা প্রশাসক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলোর বাস্তবসম্মত ও দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ