সোমবার কাতারের আমিরের দেয়া ইয়ার অ্যাম্বুলেন্সেই ফিরছেন খালেদা জিয়া


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সোমবার কাতারের আমিরের দেয়া ইয়ার অ্যাম্বুলেন্সেই ফিরছেন খালেদা জিয়া


শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা



কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সোমবার বিশেষ এই বিমানে তিনি ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসেনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান, এর আগে সিলেট বিএনপি'র পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা ফিরবেন খালেদা জিয়া, তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন বলেও জানানো হয়, 

লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার সফর সঙ্গী ও চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এমামুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে রাতে তিনি মানবজমিনকে বলেন, কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি ঢাকা ফিরবেন, অ্যাম্বুলেন্সের জন্য হিথ্রো বিমানবন্দরে শ্লটের আবেদন করা হয়েছে, সেটা পাওয়ার পরই ফ্লাইটের সময় জানা যাবে,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ