খুলনায় হাত পা বাধা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনায় হাত এবং পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, শুক্রবার ভোর ৫ দিকে নগরীর লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে ওই যুবককে মরদেহ উদ্ধার করা হয়,
মরদেহ উদ্ধারের সংবাদ জেনে কে এমপির উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, মরদেহের পরিচয় সনাক্ত করনে সিআইডি এবং পিবিআই এর বিশেষ টিম কাজ করছে,
স্থানীয়রা জানান, লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মোহাম্মদ মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলাম ভোর ৫ দিকে কুকুরের ডাক চিৎকারে ঘুম ভেঙ্গে যায়, এ সময়ে তিনি ওই বাড়ির পেছনের পশ্চিম দিকে তাকিয়ে দেখেন হাত পা ব্যধা এবং মাথা ও মুখ মন্ডল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে রয়েছে, এমন অবস্থা দেখে তিনি প্রথমে বিষয়টি লবনচোরা থানাকে অবগত করেন,
পরবর্তীতে থানা পুলিশ বিষয়টি অবগত করলে উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, পরে তারা অজ্ঞাত ওই যুবকের মরদেহ নিয়ে যান,
লবণচরা থানার এসআই মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই, যুবকটির বয়স আনুমানিক ২৭ বছর, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, হাত এবং পা বেঁধে তাকে প্রথম জখম করা হয়, পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,
মৃত যুবকের পরিচয় জানা যায়নি, পরিচয় সনাক্তকরণে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডির বিশেষ টিমকে অবগত করা হলে তারা কাজ করছেন, তবে যুবকের পরনে নীল রঙের জিন্স প্যান্ট এবং সবুজ রঙের টিশার্ট পরা ছিল, বলে জানান লবণচরা থানার ওই কর্মকর্তা
আপনার মতামত লিখুন :